ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত

ঢাবি প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ১৩:০০আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৩:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)২০১৯-২০ শিক্ষাবর্ষে (স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষ) ভর্তির জন্য কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার (১১ নভেম্বর) এই সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নেওয়া হচ্ছে না। এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর থেকে। ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রধান সমন্বরকারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার জন্য নির্ধারিত ১১ নভেম্বরের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। ১৬ নভেম্বর থেকে এই সাক্ষাৎকার নেওয়া হবে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ‘খ’ ইউনিটের ভর্তির জন্য ১১ নভেম্বরের নির্ধারিত সাক্ষাৎকার স্থগিত করা হলো।এর পরিবর্তে আগামী ১৬ নভেম্বর থেকে সাক্ষাৎকার নেওয়া হবে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত চারটি ধাপে ১-৬০০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তিন ধাপে ৬০১-১২০০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। ১৮ ও ১৯ নভেম্বর একই সময়ে যথাক্রমে ১২০১-১৮০০ মেধাক্রম এবং ১৮০১-২৪০০ মেধাক্রম পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

নোটিশে আরও জানানো হয়েছে নাট্যকলা, সংগীত ও নৃত্যকলা বিষয়ের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি