এমপিও পেলো আরও ৬ শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ২২:১৬আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২২:৫০

শিক্ষা মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে আরও ছয় শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল-কলেজ) এমপিও দিলো সরকার। মঙ্গলবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।  এর আগে, গত ২৩ অক্টোবর বিভিন্ন স্তরের দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।

মঙ্গলবার এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে— খুলনার দিঘলিয়া উপজেলার আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজ, কুমিল্লার হোমনা উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজ, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মোমোরিয়াল ডিগ্রি কলেজ, একই জেলার মহেশপুর উপজেলার শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় এবং যশোর সদর উপজেলার ইছালি মডেল কলেজ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশ ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তে বলা হয়েছে– নিবন্ধন প্রথা চালুর আগে বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়া শিক্ষকরা এমপিওভুক্তির সুযোগ পাবেন। আর কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে এমপিও স্থগিত করা হবে।  এছাড়া যেসব তথ্যের ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়েছে তা ভুল বা অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ১ জুলাই থেকে এমপিওভুক্তি কার্যকর হবে।

/এসএমএ/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের