সম্রাটের সহযোগী আরমান ছয় দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৫:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:৫৯

এনামুল হক আরমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী এনামুল হক আরমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আসামিকে আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে রিমান্ডের দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আরমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ  মামলাটি দায়ের করেন। আরমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় দুই কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, বিভিন্ন স্পোর্টস ক্লাবের আড়ালে ক্যাসিনো ব্যবসা চালানোর অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে র‌্যাব। এর অংশ হিসেবে প্রথম দিনে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। দুই দিন পর গ্রেফতার করা হয় যুবলীগ নেতা ও ‘টেন্ডার কিং’ খ্যাত জিকে শামীমকে। অভিযানের প্রথম দিন থেকেই আলোচনায় আসে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানের নাম। গত ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করা হয়। 

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম