রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৫:৩১আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৫:৪৬

সড়ক পরিবহন আইন সংশোধনে ৯ দফা দাবি জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে থাকা বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা বুধবার (২০ নভেম্বর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসবেন। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় রাত ৯টায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ট্রাক ও পণ্য পরিবহন শ্রমিকরা নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারার আপত্তি জানিয়ে ধর্মঘটের ডাক দেন। ঘোষণার পর থেকে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজধানীর বেশকিছু এলাকায় যান চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন রুটে বাস চলাচলও বন্ধ রেখেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

সমস্যার সমাধানে মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক ও মালিকদের একটি বৈঠক হয়। তবে কোনও সমাধান ছাড়াই ওই বৈঠক শেষ হয়। তাই বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন এলাকার নেতৃস্থানীয় শ্রমিক ও মালিকদের ডেকেছেন। 

/এআরআর/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার