কারিগরি শিক্ষা কার্যক্রমে পরামর্শক হিসেবে কাজ করবে আইএলও: নওফেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৮:৪৩

কারিগরি শিক্ষা কার্যক্রমে পরামর্শক হিসেবে কাজ করবে আইএলও: নওফেল

দেশের কারিগরি শিক্ষাক্রম উন্নয়নে পররামর্শক হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (১৬ নভেম্বর) সচিবালয়ে আইএলও কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেন–এর সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান।

উপমন্ত্রী বলেন, ‘এদেশে কারিগরি শিক্ষা নিয়ে যেসব উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা কাজ করছে তাদের সবার কর্মকাণ্ড সমন্বিত করতে পারলে এই খাতের অগ্রাধিকার পাওয়া কর্মসূচি বাস্তবায়ন অনেক সহজ হবে। অর্থনীতিসহ আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘যুগের চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ট্রেড কোর্স চালু করা হবে। দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার করতে উন্নত দেশ থেকে প্রশিক্ষক আনার উদ্যোগ নেওয়া হবে। আইএলও বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। সংস্থাটি দেশে অন্যান্য প্রকল্পের পাশাপাশি কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট স্কিলস-২১ প্রকল্পের অন্যতম অংশীদার।’

সাক্ষাৎকালে আইএলও প্রতিনিধি দল বাংলাদেশের বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা খাতে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

আইএলও প্রতিনিধিরা উপমন্ত্রীকে বলেন, ‘বৈশ্বিক বাজারে যে বিপুল সংখ্যক দক্ষতানির্ভর কর্মীর চাহিদা রয়েছে তা কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনীতিসহ আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এক্ষেত্রে কারিগরি শিক্ষা হতে পারে একটি অন্যতম হাতিয়ার। বাংলাদেশের কারিগরি শিক্ষার শিক্ষাক্রম উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পরামর্শক হিসেবে কাজ করতে প্রস্তুত রয়েছে আইএলও।’

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম