সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের তাগিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ২০:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২০:০৭

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের তাগিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনগণকে উৎসাহিত করতে ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। সৎ ও নির্ভিক সাংবাদিকতা জনবান্ধব হয়। দেশের স্বার্থে, জনগণের উন্নয়নে, মানুষের কল্যাণে সাংবাদিকদেরও ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিআরইউ’র সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. আশরাফুল আলম খোকন বক্তব্য রাখেন।
নসরুল হামিদ বলেন, সাংবাদিকদের নিজের এবং আশেপাশের পরিবেশ উন্নত করতে সচেষ্ট থাকা আবশ্যক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশ ও জনগণকে সংগঠিত করে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখবেন। সমাজ সুশৃঙ্খলভাবে পরিচালনায় অনেক বড় দায়িত্ব রয়েছে সাংবাদিকদের ওপর। সাংবাদিকদের লেখনী মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহস জোগায় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী সারাদেশ আলোকিত করার পাশাপাশি সাংবাদিকদের আলোকিত করলেন। তিনি এসময় ডিআরইউতে ডিজিটাল লাইব্রেরি স্থাপন করার প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, হামিদ কনস্ট্রাকশন লিমিটেডের সৌজন্যে ডিআরইউ’র নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে।

/এসএনএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের