সাবেক উপপরিচালকসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ২২:০৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২২:৩০

সাবেক উপপরিচালকসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা অনিয়ম ও দুর্নীতির ঘটনায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন- সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মো. আব্দুস সালাম, মেসার্স এম এস এন্টারপ্রাইজের মালিক মির্জা এস এম হোসেন ওরফে সাদ্দাম হোসেন ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাব রক্ষক আব্দুল কুদ্দুস আটিয়া।  

বুধবার (২৭ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটে মামলাটি হয়েছে। মামলার বাদী হলেন সহকারী পরিচালক মনজুর আলম চৌধুরী।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন মালামাল ও এমএসআর সামগ্রী কেনার নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ১৬টি ভুয়া বিল বাবদ ৬২ লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্য দিয়ে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/২০১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন তারা।

/ডিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম