বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাবার মৃত্যু

কুষ্টিয়া ও যশোর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১০:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৫:২১

শোক বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি নয়ন খন্দকারের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল জলিল খন্দকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে আব্দুল জলিল খন্দকারের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আলহাজ আব্দুল জলিল খন্দকার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই খুলনায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ ব্রিকফিল্ড ইয়াতিম খানা মাঠে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর খুলনার তেরখাদায় নাচুনিয়া গ্রামে বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

বাংলা ট্রিবিউন পরিবার এই মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি