সরকারের মদদে মাদকের জোয়ার বইছে: শিবির সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ০৮:০৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৮:০৬

সরকারের মদদে মাদকের জোয়ার বইছে: শিবির সভাপতি ছাত্র শিবিরের সভাপতি ড. মোবারক হোসাইন অভিযোগ করেছেন, ‘দুঃখজনকভাবে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সারাদেশে মাদকের জোয়ার বইছে। নীতি নৈতিকতা ভুলে অর্থের লোভে সরকার দলীয় বিভিন্ন পর্যায়ের লোকেরা অনায়াসে মাদকের ব্যবসা করে যাচ্ছে।’

শুক্রবার (২৯ নভেম্বর) গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ধুমপান ও মাদকবিরোধী ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন। কেন্দ্র-ঘোষিত স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে এই অনুষ্ঠান করে স্থানীয় শিবির। সংগঠনের প্রচার সম্পাদক শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

শিবির সভাপতি বলেন, ‘জাতিকে আরও লজ্জার সঙ্গে দেখতে হয়েছে যে, অনেক পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীদের শুধু মদদই দিচ্ছে না বরং তাদের সঙ্গে যোগসাজশ করে মাদক ব্যবসা করে যাচ্ছে।’

মোবারক হোসাইন অভিযোগ করেন, ‘দেশে মাদক প্রবেশের প্রধান সড়ক কক্সবাজার এলাকার সরকার দলীয় এমপির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারাদেশে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে।’

সভায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সভাপতি মো. সেলিম উদ্দিন বলেন, ‘এখনই মাদকের বিস্তার রোধ করতে না পারলে সমাজ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তখন কেউই এর ভয়াবহ থাবা থেকে বাঁচতে পারবে না। এ অবস্থার পরিবর্তন করতে হবে। অবিলম্বে মাদকের প্রসার রোধে সরকারি মদদ বন্ধ করতে হবে।’

/এসটিএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন