স্থায়ী ক্যাম্পাসসহ ৮ দফা দাবিতে মুগদা মেডিক্যালের শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৭

 চার বছরে শিক্ষার্থী ও শিক্ষক সংখ্যা বাড়লেও স্থায়ী অ্যাকাডেমিক ভবন ও স্থায়ী কলেজ ক্যাম্পাস গড়ে ওঠেনি মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের। এসব সংকট সমাধানসহ আট দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচির পর সংকট সমাধানে হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থী মাহ আহমেদ নুছায়ের বলেন, রাজধানী ঢাকাতে চতুর্থ সরকারি মেডিক্যাল কলেজ হিসেবে মুগদা মেডিক্যাল কলেজে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৫ সালে। পরের বছরের জানুয়ারিতে হাসপাতাল ভবনের চতুর্থ তলা, ১৩ তলা, জরুরি বিভাগের দ্বিতীয় তলার কয়েকটি কক্ষ হাসপাতালের কাছ থেকে ধার করে শুরু হয় মুগদা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ক্লাস, এরপর কেটে গেছে চার বছর।

 তিনি আরও বলেন, এখন কলেজে চারটি ব্যাচ রয়েছে, আসছে জানুয়ারিতে ক্লাস শুরু করবে নতুন ব্যাচ। গত চার বছরে শিক্ষার্থী ও শিক্ষক সংখ্যা বাড়লেও কলেজের অবকাঠামোগত কোনও উন্নয়ন হয়নি। নেই কোনও স্থায়ী ক্যাম্পাস ও অ্যাকাডেমিক ভবন। এছাড়া ছাত্রাবাসের অভাবে শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর পরিবেশে বাইরের ভাড়া বাসায় থাকছেন। অন্যদিকে হাসপাতাল ভবনের ১৩ তলায় ছাত্রীরা যেখানে বাস করছেন সেখানকারও পরিবেশ ভালো না।

পরে স্থায়ী ক্যাম্পাস, অ্যাকাডেমিক ভবন, স্থায়ী ছাত্রাবাস, খেলার মাঠ, অডিটোরিয়াম, ধর্মীয় উপাসনালয় ও নিজস্ব মর্গ স্থাপন এবং কলেজের নাম পরিবর্তনসহ আট দফা দাবিতে স্মরকলিপি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, একই দাবিতে মঙ্গলবারও তারা মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবেন।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম