বিমানের সাবেক পরিচালক ও ডিজিএম গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:০১

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক পরিচালক মোহাম্মদ আলী আহসান (ছবি: সংগৃহীত) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক পরিচালক মোহাম্মদ আলী আহসান ও সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইফতেখার হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, এদিন সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মোহাম্মদ আলী আহসান ও ইফতেখার হোসেন চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী হলেন উপপরিচালক মো. নাসির উদ্দিন। আসামিদের বিরুদ্ধে বিমানের কার্গো হ্যান্ডলিং চার্জ বাবদ ১১৮ কোটি টাকা আদায় না করে সরকারের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক স. হাবিবুল্লাহ আকন্দ, সাবেক সহকারী ব্যবস্থাপক (বর্তমানে সৌদি আরবে বিমানের কান্ট্রি ম্যানেজার) মো. শহিদুল ইসলাম, সাবেক সহকারী ব্যবস্থাপক (বর্তমানে সৌদি আরবের রিয়াদে রিজিওনাল ম্যানেজার) আমিনুল হক ভূঁইয়া, সাবেক সহকারী ব্যবস্থাপক মো. লুতফে জামাল, সাবেক সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন তালুকদার, সাবেক সহকারী ব্যবস্থাপক রাজীব হাসান, সাবেক সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দিন তালুকদার, সাবেক সহকারী ব্যবস্থাপক অনুপ কুমার বড়ুয়া, সাবেক সহকারী ব্যবস্থাপক কে এন আলম, সহকারী ব্যবস্থাপক মো. ফজলুল হক, সাবেক সহকারী ব্যবস্থাপক সৈয়দ আহমেদ পাটওয়ারী, সাবেক সহকারী ব্যবস্থাপক মনির আহমেদ মজুমদার, সাবেক সহকারী ব্যবস্থাপক এ কে এম মনজুরুল হক ও সাবেক সহকারী ব্যবস্থাপক মো. শাহজাহান।

/ডিএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে জেলায় বিশ্ববিদ্যালয় করতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী, কার নামে হবে?
যে জেলায় বিশ্ববিদ্যালয় করতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী, কার নামে হবে?
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
বেইমানি করলে সরকারের পতন হতে বেশি সময় লাগবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
বেইমানি করলে সরকারের পতন হতে বেশি সময় লাগবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
স্ত্রীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামী গ্রেফতার
স্ত্রীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামী গ্রেফতার
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা