পুলিশ কো-অপারেটিভের আয় বাড়ানোর তাগিদ আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:২৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৩

পুলিশ কো-অপারেটিভের আয় বাড়ানোর তাগিদ আইজিপির আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, চলমান প্রকল্পের পাশাপাশি লাভজনক নতুন প্রকল্প হাতে নিতে হবে পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে (পলওয়েল)। এর মাধ্যমে প্রাচীন এ সমবায়ী প্রতিষ্ঠানটির আয় বাড়াতে হবে এবং পুলিশের কল্যাণে ব্যয় করতে হবে।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন পলওয়েলের ৫২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন অনুষ্ঠিত হয়। বার্ষিক সভায় ৯ সদস্যের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন করা হয়। পলওয়েলের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারী। অতিরিক্ত আইজি (অর্থ ও উন্নয়ন) মো. শাহাব উদ্দীন কোরেশী ভাইস চেয়ারম্যান এবং সিআইডির অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পরিচালকরা হলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, ডিআইজি (লজিস্টিকস) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, ডিআইজি (প্রশাসন) মো. তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম (পুনর্নির্বাচিত) এবং অতিরিক্ত এসপি (অব.) এ এফ এম জাবিদ হাসান।

/জেইউ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি