কমিউনিকেশন স্যাটেলাইটের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতাদেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩৮

সুপ্রিম কোর্ট বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) সহকারী ব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদের নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা আগামী এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৯ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ পরবর্তী কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুহাম্মদ খুররম শাহ মুরাদ ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সায়েদুল হক সুমন বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ পরবর্তী কার্যক্রম পরিচালনা, স্থল স্টেশন থেকে উপগ্রহকে নিয়ন্ত্রণ করা, বিপণন ও বিক্রয় সেবা ইত্যাদির জন্য বিসিএসসিএল প্রতিষ্ঠা করা হয়। প্রকল্পটিতে কর্মরত ছিলেন সিভিল প্রকৌশলী রায়হানুল কবির, কাস্টমার সার্ভিস শাখার গাজী মো. নাজমুস সাকিব ও হিসাবরক্ষক তরফদার মোহাম্মদ রেজওয়ান। পরে তাদের বিদেশে প্রশিক্ষণও দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেও বিসিএসসিএল ওই তিন জনকে নিয়োগ না দিয়ে গত নভেম্বরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সে রিটের শুনানি নিয়ে আদালত নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা আগামী এক মাসের জন্য স্থগিতের আদেশ দিলেন হাইকোর্ট। একইসঙ্গে ওই তিনজনকে নিয়োগ না দেওয়ার নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করলেন আদালত। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম