যুক্তরাজ্যের ভিসা আবেদনে কার্ড-অনলাইন পেমেন্ট সুবিধা চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন

যুক্তরাজ্যের ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কার্ড ও অনলাইনে পেমেন্ট সুবিধা চালু করেছে ইউকে ভিসা ও ইমিগ্রেশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে এ সুবিধা কার্যকর হয়েছে।

এর আগে ইউকে ভিসা আবেদনের জন্যে শুধু নগদ অর্থ জমা দিতে হতো।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর প্রায় ২৫ হাজার বাংলাদেশি প্রায় সব ক্যাটাগরিতে ইউকে ভিসা পেয়েছেন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশিদের ইউকে ভিসা পাওয়া হার বেড়েছে শতকরা ২৬ ভাগ। এছাড়া, প্রায় ৮৫ ভাগ বাংলাদেশি আবেদনকারী ১৫ কর্মদিবস বা তার চেয়ে কম সময়ে ইউকে ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত জানতে পেরেছেন। যুক্তরাজ্যে ভ্রমণের ও শিক্ষার উদ্দেশ্যে ক্রমবর্ধমান বাংলাদেশি ইউকে ভিসা আবেদনকারীদের আরও আত্নবিশ্বাস ও উৎসাহ জোগাতেই ভিসা আবেদনে কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধার সংযোজন করা হলো।

এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘ইউকে ভিসা প্রক্রিয়া বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে যুক্তরাজ্য সরকার অবগত। এ কারণেই আমরা ইউকে ভিসা প্রক্রিয়াকে যতটা সম্ভব দক্ষ ও উন্নত করে তুলছি।’

‘এই ঘোষণাটি সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের ভিসা সার্ভিসে আধুনিক ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া সংযোজন অর্থ আদান-প্রদানকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে গ্রাহকদের স্বস্তি দেবে।’,  যোগ করেন হাই কমিশনার।

উল্লেখ্য, এই নতুন সুবিধাটি ইউকে ভিসা ও ইমিগ্রেশনের (UKVI) বাণিজ্যিক পার্টনার ভিএফএস (VFS) ছয় মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু করেছে। এ সময়ে ভিসা আবেদনকারীরা চাইলে নগদ অর্থ বা ক্যাশ টাকার মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্ড ও অনলাইনে পেমেন্ট সুবিধার সংযোজন সম্পর্কে যুক্তরাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশিদের মতামত জানতে আগ্রহী।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি