কুয়েত বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আ হ জুবেদ, কুয়েত
১৯ ডিসেম্বর ২০১৯, ২৩:৪০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২৩:৪১

কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে অতিথিরা ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়েতে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে কুয়েতের মিসিলা এলাকায় বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে ছিল এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি। তার কথায়, ‘বিদেশে দক্ষ জনশক্তি রফতানি করতে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন।

পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেনের বাণী পড়েছেন সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হুসেন মজুমদার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বাণী পাঠ করেন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হুসেন খান। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. সেলিম রেজার বাণী পড়ে শুনিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম।

কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে কুয়েতে জাল ভিসা, আকামা জটিলতা ও কর্মহীন কয়েক শতাধিক প্রবাসীর মানবেতর জীবনযাপনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আকামা-ভিসা সমস্যা সমাধানে দূতাবাস কাজ করছে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি জানান, অবৈধ ভিসা ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অভিবাসী দিবসের অনুষ্ঠানে আরও ছিলেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা। তাদের মন্তব্য, কর্মজীবী ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী জাতিসংঘের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিবাসন ইস্যু। এক্ষেত্রে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম