শেনজেন ভিসার ফি বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ২০:৪৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩৯

শেনজেন ভিসা (ছবি: ইন্টারনেট থেকে নেওয়া) ইউরোপিয়ান ইউনিয়নের শেনজেন ভিসার ফি আগামী বছরের ফেব্রুয়ারি থেকে বাড়ানো হচ্ছে। ফি বাড়ানোর পর এ ভিসা পেতে ইচ্ছুক ব্যক্তিকে ৮০ ইউরো করে দিতে হবে; যা আগে ছিল ৬০ ইউরো। এছাড়া ১২ বছরের নিচের বাচ্চাদের জন্য ৩৫ ইউরোর পরিবর্তে দিতে হবে ৪০ ইউরো। ছয় বছরের নিচের বাচ্চাদের কোনও ফি দিতে হবে না।

সম্প্রতি শেনজেনভুক্ত দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে শেসজেন ভিসা ডট কম।

এই ওয়েবসাইট অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশ থেকে ৩০৫৮৫ জন ভিসার জন্য আবেদন করলে ২০২৯৬ জনকে ভিসা দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোকে নিয়ে একটি একীভূত অঞ্চল তৈরি করে সবার যাতায়াত সহজ করা লক্ষ্যে লুক্সেমবার্গের শেনজেন শহরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আলোকে সেনজেন ভিসা ও সেনজেন এলাকার সৃষ্টি হয়। ৯০ দিনের জন্য বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে এই ভিসা নিয়ে  ইউরোপ ঘুরে আসা যায়। শেনজেন ভিসার আওতাভুক্ত দেশগুলো হলো—নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম। এই দেশগুলো ছাড়াও এই ভিসায় আলবেনিয়া, বসনিয়া, তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া, ম্যাসিডোনিয়া, কসোভো,  জর্জিয়া, সাইপ্রাস,ক্রোয়েশিয়ায় কোনও ঝামেলা ছাড়াই ঘোরা যায়।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান