হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন না নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৯, ২১:১২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:২২

হাসপাতালের বেডে চিকিৎসাধীন ভিপি নুর (ছবি: সংগৃহীত) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন না বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে নুরসহ আরও একজনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছিল।

বৃহস্পতিবার রাতে হাসপাতালের পরিচালক বলেন, ‘আগামী শনিবার (২৮ ডিসেম্বর) ছাড়পত্র দেওয়ার বিষয়ে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেবে।’

কেন ছাড়পত্র দেওয়া হলো না– জানতে চাইলে তিনি বলেন, ‘নুরের কয়েকটি এক্সরে হয়েছিল, কিন্তু রিপোর্ট হাতে না আসায় চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেননি সংশ্লিষ্ট চিকিৎসক। তারা চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে তো আমরা রিলিজ করতে পারবো না।’ শুক্রবার বন্ধ এ কারণে শনিবার মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নুরসহ অন্যরা কেমন আছেন– জানতে চাইলে তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে আমি গিয়েছিলাম, সবাইকে দেখে এসেছি। সোহেল এবং ফারাবিকে এইচডিইউ’তে ( হাই ডিপেন্ডেন্সি ইউনিট) নিয়ে এসেছি।’

‘ফারাবির সঙ্গে অনেকক্ষণ কথা হলো। সে ভালো আছে। হয়তো শনিবার দুজনকেই কেবিনে নিয়ে আসবো।’ বলেন একেএম নাসির উদ্দিন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর এবং তার সংগঠনের নেতাকর্মীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের ১৭ নেতাকর্মী আহত হয়েছেন। তবে ছাত্রলীগ এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। আহতদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

আরও পড়ুন:  

 

 

/জেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি