সারাদেশে বৃষ্টি, বাড়তে পারে শীতের তীব্রতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:০৮

কুয়াশার কারণে সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কোথাও বেশি আবার কোথাও গুঁড়ি-গুঁড়ি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সারাদিন আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হবে থেমে থেমে, কোথাও হালকা কোথাও ভারী। আগামীকাল শনিবারও (২৮ ডিসেম্বর) একই অবস্থা থাকবে। ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে কাল।
রাজধানীর হাতিরঝিলে কুয়াশা আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এখন বেশি। মেঘ আর কুয়াশার কারণে তাপমাত্রা কমেনি। তবে বাতাস থাকায় শীত আগের মতো অনুভূত হচ্ছে। তিনি বলেন, মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও নেমে যাবে। যেসব এলাকায় এখন শৈত্যপ্রবাহ আছে সেসব জায়গায় এটি বিস্তার লাভ করতে পারে। তিনি বলেন, আজ বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

শীতের কারণে ফুলের দোকানে কমে গেছে ক্রেতা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত যশোরে সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। ঢাকায় ৫, টাঙ্গাইলে ৫, ফরিদপুরে ৯, মাদারীপুরে ৪, গোপালগঞ্জে ৯, কিশোরগঞ্জের নিকলীতে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে সীতাকুণ্ডে ১০, কুমিল্লায় ৮ ও চাঁদপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া অন্য জেলাগুলোতেও বৃষ্টি হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ৩, খুলনা ও মোংলায় ৮, পটুয়াখালীতে ৮ ও বরিশালে ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

শীতে রাজধানীতে যানচলাচল কম বৃষ্টি হলেও আজ তাপমাত্রা খুব একটা কমেনি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৯ দশমিক ২ যা গতকালের তুলনায় বেশি। গতকাল ছিল ৫ দশমিক ৭। এদিকে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ যা গতকাল ছিল ১২ দশমিক ৫। এছাড়া আজ ময়মনসিংহে ১২ দশমিক ৫ যা গতকাল ছিল ৯ দশমিক ৪, চট্টগ্রামে আজ তাপমাত্রা একই আছে (১৩ দশমিক ৫), সিলেটে ১৩ দশমিক ২, গতকাল ছিল ১২ দশমিক ৪, রাজশাহীতে ১১ দশমিক ৮, গতকাল ছিল ১০, রংপুরে ১১ দশমিক ৫, গতকাল ছিল ৯ দশমিক ৫, খুলনায় কমে ১২ দশমিক ৮, গতকাল ছিল ১৪ এবং বরিশালে ১৩ দশমিক ২ যা গতকাল ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশাচ্ছন্ন জাতীয় সংসদ ভবন এলাকা

 



 ছবি: নাসিরুল ইসলাম।

/এসএনএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি