জেএসসি-জেডিসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২০, ০০:৩২আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০০:৩৭

জেএসসি-জেডিসির  ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে যেভাবে

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। ১ জানুয়ারি (বুধবার) থেকে ৭ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত এজন্য আবেদন করা যাবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, জেএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। একই বিষয়ে দুটি পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। প্রতিটি আবেদন ফি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে আবেদন করতে হবে

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন বর্ন লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন- ঢাকা বোর্ডের জন্য- RSC লিখে Dha লিখতে হবে। এরপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেডিসির ফল পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য RSC লিখে Mad লিখতে হবে। এরপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। পিন কোড নম্বরটি সংগ্রহ করতে হবে। আবেদনে সম্মত থাকলে আবারও মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস Yes লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে স্পেস মোবাইল নম্বর (যে কোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য ১২৫ টাকা চার্জ ধরা হয়েছে।

একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে। যেমন- RSC স্পেস দিয়ে Dha স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে একাধিক বিষয় কোডের ক্ষেত্রে কমা দিয়ে সেগুলো লিখতে হবে। তবে যেসব বিষয়ের দুটি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে, সেসব বিষয়ে একটি বিষয় কোড বাংলার জন্য (১০১) ও ইংরেজির জন্য (১০৭) এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন গণ্য হবে এবং আবেদন ফি হবে ২৫০ টাকা।

 

 

 

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম