ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২৪ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৫:০৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৬:০৮

কোরআন শরীফ

আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে ৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।  বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে  দেশ-বিদেশের প্রখ্যাত কারিরা কোরআন তেলোয়াত করবেন। শুদ্ধভাবে কোরআন তেলোয়াতের জন্য এ আয়োজন প্রতি বছর করে আসছে ইক্বরা। এবারের সম্মেলনে জর্ডানের প্রখ্যাত কারি শাইখ ড. সামিহ আল আসামেনাহ, মিসরের শাইখ আদিল আল বায, ইরানের কারি কারীম মানসূরি, মরক্কোর শাইখ আহমাদ আল খালদি, তুরস্কের কারি হুসাইন তুরকান, মালয়েশিয়ার কারি ওয়ান আইনুদ্দীন হিলমী এবং থাইল্যান্ডের কারি মুয়ায মুস্তফা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরার বর্তমান সভাপতি কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম