কাউন্সিলর রাজীবকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ১৪:৪৯আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৪:৫৮

তারেকুজ্জামান রাজীব (ফাইল ছবি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

এর আগে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয় তাকে। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীসহ দুদকের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে রাজীবকে।

৬ নভেম্বর রাজীবের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করেন মামুনুর রশীদ চৌধুরী। মামলায় তার বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে দুদক। পরে শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাজীবকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম