ইউআইটিএস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজকে হুমকি, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১৮:২৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:০৪

ইউআইটিএস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। (ছবি: সংগৃহীত) ইউআইটিএস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে হুমকির অভিযোগে অ্যাসার্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মো. শওকত হাসান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, হুমকির ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্ট অনুযায়ী আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগের বর্ণনায় সুদীপ কুমার চক্রবর্তী বলেন, জামালপুর টুইন টাওয়ার-২ ভবনে ভাড়ায় ছিল ইউআইটিস ইউনিভার্সিটি। ১০ বছরের ভাড়া ভবনের মালিক শওকত হাসানকে পরিশোধ করা হয়েছিল। গত বছর ভাড়া ভবন থেকে নিজস্ব ভবনে ইউনিভার্সিটির জিনিসপত্র স্থানান্তর করা হয়। এরপর থেকে শওকত হাসান কোটি টাকা পাবেন বলে দাবি করেন। এ নিয়ে ইউআইটিএস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে হুমকি দেন শওকত হাসান। ওই মামলায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

/আরজে/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম