নির্বাচন সুষ্ঠু করতে ইসি কী পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে আছি: তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২০, ১৫:২৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৫:৩১

মিরপুরে নির্বাচনি প্রচারণায় তাবিথ আউয়াল

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা থেকেই বিতর্ক সৃষ্টি করছে এমন দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, আমরা এখনও দেখতে চাই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে কী কী পদক্ষেপ নেয়। আমরা সেদিকে তাকিয়ে আছি।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে মিরপুর ১৩ নম্বর এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তাবিথ বলেন, ‘সব ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় আগামী ১ ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে।’ 

তিনি বলেন, ‘সরস্বতী পূজা উপলক্ষে ইসি নির্বাচন দুদিন পিছিয়ে দিয়েছে। একইসঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়েছে। যে কারণে পরীক্ষার্থীরা মনোক্ষুণ্ণ হতে পারে। তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।’

এর আগে রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা সিটি করপোরশনের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেনসহ  দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান