১৫০ দিনের বেশি ওএসডি কর্মকর্তাদের স্বপদে পুনর্বহালের রায় স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২০, ১৭:১২আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৭:৫৪

১৫০ দিনের বেশি ওএসডি কর্মকর্তাদের  স্বপদে পুনর্বহালের রায় স্থগিত ১৫০ দিনের বেশি সময় ধরে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) থাকা কর্মকর্তাদের স্ব-স্বপদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হাইকোর্টের রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রবিবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের প্রাথমিক শুনানির পর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত এ আদেশ দেন।

একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল আবেদন করার নির্দেশ দিয়ে শুনানির জন্য মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান চেম্বার আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এরআগে, গত ৮ জানুয়ারি ১৫০ দিনের বেশি সময় ধরে ওএসডি থাকা সরকারি কর্মকর্তাদের স্ব-স্বপদে পুনর্বহালের নির্দেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে কোনও সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি রাখার বিধান অবৈধ ঘোষণা করেও রায় দিয়েছিলেন হাইকোর্ট।  

এছাড়া, ওই রায়ে একজন সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যারা ১৫০ দিনের বেশি অতিরিক্ত সময় ওএসডি আছেন, তাদের স্বপদে পুনর্বহালসহ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি সার্টিফায়েড প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

প্রসঙ্গত, ২০১২ সালে ওএসডির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন সাবেক সচিব এম আসাফউদ্দৌলাহ।

রিটে বলা হয়েছে, ১৯৯১ সালের ৩ অক্টোবর মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সর্বনিম্ন ৪৫ এবং সর্বোচ্চ ১৫০ জনকে ওএসডি করে রাখার বিধান রয়েছে। কিন্তু বর্তমানে এর ব্যতিক্রম হচ্ছে। এ কারণে ওএসডির বিষয়ে আদালতের সিদ্ধান্ত চেয়ে রিট দায়ের করা হয়।

এরপর ওই রিটের শুনানির পর আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদালতে ৯ বছরের একটি প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৯ সালের ১৩ মে ওই প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ওই পর্যন্ত ৩ হাজার ৬০৫ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তাদের পেছনে রাষ্ট্রের ব্যয় হয়েছে ১৫০ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৭ টাকা।

/বিআই/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের