ঢাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা করা উচিত: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৮:২৭আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৮:৩০





হাইকোর্ট বুড়িগঙ্গার তীরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধ কল-কারখানা গড়ে ওঠায় ঢাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুড়িগঙ্গার পানি দূষণের বিষয়ে এক রিটের সম্পূরক আবেদনের শুনানিতে বুধবার (২২ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
বুড়িগঙ্গার দূষণ নিয়ে ওয়াসার এমডির আদালত অবমাননার বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদফতরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম।

এর আগে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে দায়ের হওয়া এক রিটের শুনানিতে ২০১১ সালে হাইকোর্টের এক রায়ে বুড়িগঙ্গার তীর থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া নদীর পানি যেন দূষিত না হয় সেজন্য সব ধরনের বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে পুনরায় এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বুড়িগঙ্গার তীরের ২৭টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।

এদিকে মনজিল মোরসেদের আরেকটি সম্পূরক আবেদনের শুনানিতে বুড়িগঙ্গার তীরে অবৈধ সুয়ারেজ লাইন নিয়ে প্রতিবেদন দাখিলে ওয়াসার এমডিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর ওয়াসার সুয়ারেজ লাইন নিয়ে দুই ধরনের প্রতিবেদন দাখিল করায় ওয়াসা এমডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়েছিল। 

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম