আতিকুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা মেলেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ২২:১৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৪৫

আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগের একটিরও সত্যতা পাননি রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে ইটিআই ভবনে এ তথ্য জানান তিনি।

একটি অভিযোগের বিষয়ে আবুল কাসেম বলেন, ‘প্রথম যে অভিযোগ ছিল আতিকুল ইসলাম আচরণবিধি ভঙ্গ করেছেন। ওইখানে তিনি (তাবিথ) যে ছবিগুলো দিয়েছেন, সেগুলো ওইদিনের ছিল না। ওখানে চারটা ছবি ছিল। তারমধ্যে দুটি ছবিতে তারিখ ও সময় বলা ছিল। ওই ছবি দুটোতে আতিকুল ইসলাম ছিলেন না। অন্য যে দুটো ছবি, সেখানে আতিকুল ইসলাম ছিলেন। আমার কথা হলো, একই ক্যামেরা দিয়ে তুললে দুটোতে থাকবেন আর দুটোতে থাকবেন না কেন? ওই ছবিগুলো ফেক (ভুয়া) ছিল।’

আরেকটি অভিযোগের বিষয় তাৎক্ষণিক তার স্মরণে নেই বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তবে সেখানেও অভিযোগের সত্যতা পাননি বলে জানান আবুল কাসেম।

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত অভিযোগ এসেছে ৩২টি। এরমধ্যে ৮টি মেয়র প্রার্থীদের এবং ২৪টি কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ। ৩০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। অভিযুক্তদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

/এসও/এনআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম