চীনের আইপিটিআরসি পুরস্কার পেলেন কবি মুহাম্মদ সামাদ

ঢাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ২৩:২৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২৩:২৮

চীনের আইপিটিআরসি পুরস্কার পেলেন কবি মুহাম্মদ সামাদ চীনের ইন্টারন্যাশনাল পোয়েট্রি ট্রান্সলেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি) ঘোষিত সেরা কবির পুরস্কার (২০১৮) পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। শনিবার (২৫ জানুয়ারি) তার কার্যালয়ে আইপিটিআরসির প্রতিনিধি চীনের ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির শিক্ষক মিজ ইন শিয়াওহুয়া পুরস্কারটি হস্তান্তর করেন। এ সময় মিজ ইন শিয়াওহুয়ার স্বামী একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো তথ্যমতে, চীনের ইন্টারন্যাশনাল পোয়েট্রি ট্রান্সলেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি), গ্রিক একাডেমি অব আর্টস অ্যান্ড লেটারস এবং দি জার্নাল অব দ্য ওয়ার্ল্ড পোয়েটস কোয়ার্টারলি ঘোষিত ‘দি প্রাইজেস ২০১৮: দি ইন্টারন্যাশনাল বেস্ট পোয়েট’ মনোনীত হন কবি মুহাম্মদ সামাদ।

কাব্য-সাহিত্যে অবদানের জন্য আইপিটিআরসি দশ দেশের দশ জন কবিকে বেস্ট পয়েট মনোনীত করেছেন। অন্য দেশের নয়জন কবি হলেন- রুমানিয়ার ড্রাগোস বারবু, তুরস্কের হিলাল কারাহান, মেসিডোনিয়ার মাইট স্টেফোসকি, ক্যাতালুনিয়া-স্পেনের তনিয়া প্যাসোলা, সৌদি আরবের আলী আল-হাজমি, ভারতের মন্ডল বিজয় বেগ, আলবেনিয়ার ফাতিমি কুল্লি, চীনের দুয়ান গুয়ানঙা’ন ও বেলজিয়ামের ডমিনিক হেক।

মুহাম্মদ সামাদের জন্ম ১৯৫৬ সালে তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুরে। তিনি জাতীয় কবিতা পরিষদের সভাপতি। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী