শান্তিপূর্ণ ভোট আশা করে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০১

যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পোস্ট ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এই আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, ‘আমরা ঢাকার ভোটারদের জন্য একটি শান্তিপূর্ণ সিটি করপোরেশন নির্বাচন কামনা করি, যাতে আগ্রহী ভোটাররা নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য স্বাধীনভাবে নিজের গণতান্ত্রিক অধিকারের চর্চা করতে পারেন।’
এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোটা স্লাইটারসহ বেশ কয়েকজন রাষ্ট্রদূত রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে ৩০ জানুয়ারি এক যৌথ বিবৃতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বলেছিলেন, ‘ঢাকায় অবস্থিত কূটনীতিক ও নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক হিসেবে আমরা এই শহরের ভোটকেন্দ্রগুলোতে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা করছি। আমরা আশা করছি, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণের ভোট দেওয়ার অধিকারকে সম্মান জানাবে এবং স্বচ্ছতা ও সততার সঙ্গে ভোট গণনা করা হবে।’

/এসএসজেড/ওআর/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম