ডিএসসিসিতে নির্বাচিতদের গেজেট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৯

ডিএসসিসি নির্বাচন ২০২০

ঢাকা দক্ষিণ সিটি  নির্বাচনে বিজয়ী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের গেজেট প্রকাশ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গত ২ ফেব্রুয়ারি  গেজেটে সই করলেও আজ  বুধবার (৫ ফেব্রুয়ারি) সেটি পাওয়া গেছে।

এদিকে এ নির্বাচনের ফল পরিবর্তনের অভিযেগে দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের ফলাফল স্থগিত রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রথমবারের মতো এই নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

দক্ষিণ সিটিতে ৭৫টি সাধারণ ওয়ার্ডের পাশাপাশি ২৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ প্রার্থী। এর মধ্যে ৭ জন মেয়র প্রার্থী, ৮২ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ও ৩২৬ জন সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ডিএসসিসিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন নারী ও ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন পুরুষ ভোটার। 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম