সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় ইসমাইল রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৩

ইসমাইল হোসেন
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে আগামী নিউজপোর্টালের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ইসমাইল হোসেন নামে একজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

এরআগে, মোহাম্মদপুর থানা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আলতাফ হোসেন মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে ইসমাইলকে আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী ফোরকান মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপপরিদর্শক শওকত হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, হামলার ঘটনার পর বিভিন্ন সংস্থা এবং পুলিশ সিসিটিভি ফুটেজ, ছবি ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে সুমনের ওপর হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালায়। এরপর ইসমাইলকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি সিটি করপোরেশন নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। এরপর সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন:
রবিবার সচিবালয় ঘেরাওয়ের আল্টিমেটাম সাংবাদিকদের

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

/টিএইচ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের