চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৯

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাকরির জন্য নিজের ওপর অতিমাত্রায়  চাপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু  মনি। তিনি বলেন, ‘শুধু চাকরি নামের সোনার হরিণের পেছনে না ছুটে নিজেরাই সফল উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন।’ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে রাজধানীর ইউনাইটেড  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নিজেরা সফল উদ্যোক্তা  হওয়ার স্বপ্ন  দেখুন।  নিজের ওপর বিশ্বাস রাখুন।  অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে ধৈর্যধারণ করুন  ঝুঁকি নেওয়ার সাহস রাখুন।’  

স্নাতকদের উদ্দেশে ডা. দীপু মনি বলেন, ‘আপনার পরিকল্পনাটা বাস্তবায়নে হয়তো প্রচণ্ড ঝুঁকি থাকতে পারে। স্বপ্ন দেখেই ক্ষান্ত হবেন না, স্বপ্নকে জীবিত করে তুলুন। আপনার স্বপ্ন বাস্তবায়নের মাঝে হাজারো স্বপ্ন বেঁচে থাকবে যুগ যুগ ধরে। আপনার স্বপ্ন বাস্তবায়নে বিজ্ঞ ও বিশ্বস্ত মেন্টর তৈরি করবেন, স্বপ্ন পূরণে আউটলাইন তৈরি করবেন।’  

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এমন দেশ গড়তে হবে, যেখানে সবাই নিজের যোগ্যতা, উদ্যম আর পরিশ্রম দিয়ে উন্নতি করতে পারবে। আমরা সবাই এমন দেশের স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে ভালোবাসে সবাই। স্বপ্নকে বাস্তবে পরিণত করা মানুষগুলোও পূজনীয় হয় সবার কাছেই। তাদেরই আমাদের আদর্শ মেনে নেই।’

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।  সমাবর্তন অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম