পিলখানা হত্যা মামলার রায়ের অনুলিপি বাংলা একাডেমিতে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৮

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর কাছে রায়ের অনুলিপি হস্তান্তর করেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান

পিলখানা হত্যা মামলায় হাইকোর্ট বিভাগের রায়ের অনুলিপি সংরক্ষণের জন্য বাংলা একাডেমিতে হস্তান্তর করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মূল রায়টি ২৯ হাজার ৫৯ পৃষ্ঠায় লেখা হলেও এর মধ্যে মাতৃভাষা বাংলায় লেখা রয়েছে ১৬ হাজার ৫৫২ পৃষ্ঠা। মূলত রায়ের এই অংশটুকু বাংলা একাডেমিতে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর কাছে রায়ের অনুলিপি হস্তান্তর করেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মো.সাইফুর রহমান।

এর আগে বিচারপতি মো.শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ঐতিহাসিক এ মামলার রায় দেন। মূল রায়টি ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার। তবে এর মধ্যে মাতৃভাষা বাংলায় ১৬ হাজার ৫৫২ পৃষ্ঠার রায় লেখেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী— যা সংরক্ষণ ও প্রদর্শনের জন্য বাংলা একাডেমিতে হস্তান্তর করা হয়।

তবে এর আগে গত ১০ ফেব্রুয়ারি দেশের সর্ববৃহৎ এই রায়ের বাংলা অংশটুকুর অনুলিপি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জিনাত ইমতিয়াজ আলীর কাছেও হস্তান্তর করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বাংলা একাডেমির এক অনুরোধ পত্রের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাদেরও রায়ের কপি হস্তান্তর করা বলে জানান ব্যারিস্টার সাইফুর রহমান।

এর আগে ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিনে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের ফাঁসির রায় বহাল রাখা হয়। একইসঙ্গে আট জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন ও চার জনকে খালাস দেওয়া হয়। অন্যদিকে এ মামলার অন্যতম আসামি বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু হাইকোর্টের বিচার চলাকালীন সময়ে মারা যান।

পাশাপাশি বিচারিক আদালতে যাবজ্জীবন পাওয়া ১৬০ জন আসামির মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এদের মধ্যে দুই জন আসামির মৃত্যু এবং ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়।

এছাড়া, জজ আদালতে খালাস পাওয়া ৬৯ আসামির মধ্যে রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় চার জনকে সাত বছরের কারাদণ্ড এবং ৩৪ জনকে খালাসের বিচারিক আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম