ভুল আসামির সাজা খাটার বিষয়ে অনুসন্ধানের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫

হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের একটি মামলার মূল আসামির পরিবর্তে আরেকজন সাজা খাটছেন বলে আসামিপক্ষের আইনজীবীর তোলা দাবি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি অনুসন্ধান করে দুই সপ্তাহের মধ্যে পুলিশ সুপার, বরিশালের এসবি’র পুলিশ সুপার, লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন শাখা এবং দুদককে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আসামির জামিন শুনানিকালে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি মামলাটি আগামী ৫ মার্চ শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, মাহজাবিন রাব্বানী দীপা, কাজী শামসুন নাহার কনা ও ঈশিতা পারভীন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম আবদুর রউফ।
মামলার এজাহার থেকে জানা গেছে, ভুয়া ও জাল নথি দিয়ে ব্যাংক গ্যারান্টার করে ইউসিবিএল ব্যাংকের বংশাল শাখা থেকে ২ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ২৭৫ টাকা তুলে আত্মসাতের অভিযোগ পায় দুদক। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াহিদ ২০০৮ সালের ১১ আগস্ট শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় ৭ জনকে আসামি করা হয়। সেখানে মো. জুয়েল রানা নামের একজনকে করা হয় ৫ নম্বর আসামি। পরে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন তদন্ত করে ২০০৯ সালের ১ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত ২০১৬ সালের ২০ ডিসেম্বর ৫ আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা করে জরিমানা করেন। এতে মো. জুয়েল রানারও সাজা হয়। সে বিচার চলার সময় অনুপস্থিত ছিল। তবে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।
ওই মামলায় জামিন চেয়ে জুয়েল রানার পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, সাজা মো. জুয়েল রানা খাটছে না, তার পরিবর্তে মো. আবদুল কাদের নামের আরেকজন জেলে আছেন। তবে মো. জুয়েল রানা ও মো. আবদুল কাদেরের বাবার নাম ও ঠিকানা একই। বাবার নাম মৃত আয়নাল ঢালী, ঠিকানা বরিশালের বাবুগঞ্জের ছাতিয়া গ্রাম।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম