প্রবাসীদের জন্য দুদকের নতুন হটলাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩২

দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় (ছবি সাজ্জাদ হোসেন) অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রবাসী বাংলাদেশিদেরকে অভিযোগ জানানোর জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে আন্তর্জাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করা হয়েছে। এখন থেকে প্রবাসীরা সহজেই +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরে (অফিস চলাকালে এবং স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) ফোন করে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন। দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদক জরুরি ভিত্তিতে একজন কর্মকর্তার মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ নেওয়ার ব্যবস্থা করেছিল। সেই নম্বর পরিবর্তন করে হটলাইনে আন্তর্জাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করলো দুদক।

দুদকের এক কর্মকর্তা জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারি) ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করা হয়েছে। এর আগে গত বুধবার থেকে দুদকের এক কর্মকর্তার মোবাইল ফোনে কল করে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। ওইদিন থেকে অফিস চলাকালীন অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শতাধিক অভিযোগ জানান। ওইসব ফোন কলের বেশিরভাগই ছিল জায়গা-জমি, দোকান-পাট, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাভেল এজেন্সির অনিয়ম এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত।

দুদক সূত্র জানায়, এসব অভিযোগের বেশিরভাগই দুদক আইনের তফসিলভুক্ত নয়।

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি