ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ১০:৫৬আপডেট : ০২ মার্চ ২০২০, ১৩:১৭

ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্য দাবি তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাতিল চেয়ে সাবেক বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল মামলা দায়ের করেছেন। সোমবার (২ মার্চ) ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য আদালতে এ মামলা করেন। তার পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম এহসানুর রহমান।

মামলায় ৮ জনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের যুগ্ম সচিব (জয়েন্ট সেক্রেটারি) মো. আবুল কাশেম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী আহম্মেদ সাজেদুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী (বর্তমানে মেয়র) আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির বাঘ প্রতীকের প্রার্থী শাহিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের শেখ মো. ফজলে বারী মাসুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার জাহাঙ্গীর আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, এ বিষয়ে আদালত এখনও কোনও আদেশ দেননি। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে তিনি জানান।

/টিএইচ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি