পাকিস্তানি ৮ ব্র্যান্ডের রং ফর্সার ক্রিমে মাত্রাতিরিক্ত পারদ ও হাইড্রোকুইনোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ১৬:২৯আপডেট : ০২ মার্চ ২০২০, ১৮:১১

পাকিস্তানি ৮ ব্র্যান্ডের ক্রিমে মিলেছে মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদান


নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষার পর পাকিস্তানি ৮টি ব্র্যান্ডের রং ফর্সার ক্রিমে মাত্রাতিরিক্ত পারদ (মার্কারি) এবং হাইড্রোকুইনোনের উপস্থিতি পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি তাদের ল্যাবে বিভিন্ন ব্র্যান্ডের ১৩টি ক্রিমের পরীক্ষার পর ৬টি স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর পারদ এবং দুটি ব্র্যান্ডের ক্রিমে পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোন উভয়ের উপস্থিতি পেয়েছে।

বিএসটিআইয়ের নিয়মিত সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বাজার থেকে এসব পণ্য ক্রয় করে পরীক্ষা করা হয়। বিএসটিআই’র পরিচালক (সিএম) প্রকৌশলী মো. সাজ্জাদুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানে উৎপাদিত গৌরী কসমেটিকস (প্রা.) লিমিটেডের গৌরী ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৭৫৫ দশমিক ৮৫ পিপিএম; এসজে এন্টারপ্রাইজের চাঁদনী ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৬২৯ দশমিক ৯৬ পিপিএম; কিউসি ইন্টারন্যাশনালের নিউ ফেস ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০ দশমিক ৩৮ পিপিএম; ক্রিয়েটিভ কসমেটিকস (প্রা.) লিমিটেডের ডিউ ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ২৮৫ দশমিক ৮৮ পিপিএম; গোল্ডেন পার্ল কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গোল্ডেন পার্ল ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৬৫৪ দশমিক ১৩ পিপিএম; পুনিয়া ব্রাদার্স (প্রা.) লিমিটেডের ফাইজা ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০ দশমিক ৪৫ পিপিএম; নুর গোল্ড কসমেটিকসের নুর ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ১৯৩ দশমিক ৬৮ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ১৯৮০ দশমিক ৬৮ পিপিএম মিলেছে। এছাড়া হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৯৪৮ দশমিক ৯৩ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ৪৩৪ দশমিক ৭৩ পিপিএম পাওয়া গেছে।

প্রসঙ্গত, স্কিন ক্রিমের সংশ্লিষ্ট বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২:২০১৯)-এ মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম এবং হাইড্রোকুইনোনের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫ পিপিএম। মাত্রাতিরিক্ত মার্কারি (পারদ) ও হাইড্রোকুইনোনযুক্ত এসব ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে বিভিন্ন ধরনের চর্মরোগসহ নানা জটিলতা সৃষ্টি হতে পারে।

এ অবস্থায়, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে মাত্রাতিরিক্ত পারদযুক্ত এসব রং ফর্সাকারী ক্রিম বিক্রি-বিতরণ বন্ধে নির্দেশ দিয়েছে বিএসটিআই। তা না হলে আমদানিকারক, সরবরাহকারী ও বিক্রেতাদের (অনলাইনসহ) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসটিআই। একইসঙ্গে বিএসটিআইয়ের অনুমোদনহীন এসব স্কিন ক্রিম ব্যবহার হতে বিরত থাকার জন্য ক্রেতাসাধারণকে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিএসটিআইয়ের লোগো, আমদানিকারকের নাম ও ঠিকানা দেখে ভোক্তাদের পণ্য কেনার অনুরোধ জানানো হয়েছে।

/এসএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি