রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিয়ে বর্ণবৈষম্য করছে মিয়ানমার: আকাভান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২০, ২০:৫৫আপডেট : ০৫ মার্চ ২০২০, ২১:২৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার ওপর এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাম্বিয়ার আইনজীবী পায়াম আকাভান।





রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিয়ে বর্ণবৈষম্যের পরিচয় দিচ্ছে মিয়ানমার। বৃহস্পতিবার (৫ মার্চ) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার ওপর এক আলোচনা সভায় গাম্বিয়ার আইনজীবী পায়াম আকাভান এ কথা বলেন।
সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো এম শহীদুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আকাভান বলেন, ‘মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে শুধুমাত্র স্বীকৃত জাতির লোকদের নাগরিকত্ব দেওয়া হবে। এটি পরিষ্কারভাবে বর্ণবৈষম্য। কারণ, একটি জাতির লোক হওয়ার কারণে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। এভাবে আন্তর্জাতিক আইন কাজ করে না।’
তিনি আরও বলেন, ‘গণহত্যা করার যে প্যাটার্ন এটি তার একটি ইঙ্গিত অর্থাৎ প্রথমে নাগরিকত্ব বাতিল করা, তারপরে তাদের সামাজিক সুবিধা থেকে বঞ্চিত করা, সম্পত্তির মালিক হওয়া থেকে বঞ্চিত করা, তাদের বিরুদ্ধে ঘৃণা বক্তব্য ছড়ানো এবং সবশেষে তাদের নিশ্চিহ্ন করার জন্য অভিযান পরিচালনা করা।’
আন্তর্জাতিক বিচারিক আদালত গত ২৩ জানুয়ারি যে অন্তবর্তীকালীন আদেশ দিয়েছে সেটি বাস্তবায়নের জন্য কোনও বিশ্ব পুলিশ নেই এমন আক্ষেপ করে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি বিচার ও দায়বদ্ধতার থেকে শক্তির রাজনীতি অনেক সময়ে বেশি গুরুত্ব পায়। তারপরেও আমাদের যা করার সেটি আমাদের করতে হবে।’
তবে তিনি বলেন, ‘মিয়ানমার দৃঢ়ভাবে এই মামলা মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়ার মানে হচ্ছে বিষয়টির গুরুত্ব রয়েছে তাদের কাছে। কোনও দেশের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এটি পৃথিবীতে বড় ধরনের গুরুত্ব রাখে। আন্তর্জাতিক বিচারিক আদালতের রায়কে খাটো বা বড় করে দেখার কিছু নেই, কারণ আদালত মিয়ানমারকে বলেছে নির্দিষ্ট সময় পর পর পরিস্থিতির রিপোর্ট দেওয়ার জন্য। যেটি এর আগে এই আদালত কখনও করেনি। এখন মিয়ানমার জানে বিশ্ব তাদের দেশকে পর্যবেক্ষণ করছে।’
/এসএসজেড/টিএন/

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের