চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচির সপ্তম দিনে এসিটি শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ১২:৪৬আপডেট : ০৯ মার্চ ২০২০, ১২:৪৯

চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচির সপ্তম দিনে এসিটি শিক্ষকরা

চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)। সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

অতিরিক্ত শ্রেণি শিক্ষক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মো. মাহিউদ্দিন মাহী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুপারিশ ও প্রতিবার শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও গত ২৬ মাস বিনা বেতনে পাঠদান করেও চাকরি স্থায়ী হয়নি। ‍তিনি বলেন, ‘অভিজ্ঞতা ও মাধ্যমিক পর্যায়ে বিশেষ অবদান এবং মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ীকরণ, বিনাশর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে আমাদের নেওয়া হোক। এ বিষয়ে মুজিববর্ষকে সামনে রেখে মহান স্বাধীনতার মাসে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

মাহিউদ্দিন মাহী বলেন, ‘মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় মানসম্মত শিক্ষার অনুপস্থিতির কারণে  সরকার ২০১৫ সাল হতে তিন বছর মেয়াদে আকর্ষণীয় বেতনে নিজ জেলার সর্বোচ্চ মেধাবীদের অতিরিক্ত শ্রেণি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেকায়েপ প্রকল্পের অধীনে সারাদেশে এই শিক্ষকের সংখ্যা ৫ হাজার ২০০ জন। নিয়োগ বিজ্ঞপ্তিতে মডেল শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার পাশাপাশি প্রকল্প শেষে চাকরি স্থায়ীকরণের কথা উল্লেখ করা হয়। একইভাবে এসিটি ম্যানুয়েল ৩৬ ধারায় ও এসিটি সফল কম্পনেন্ট হিসেবে বিনাশর্তে পরবর্তী প্রোগ্রামে স্থানান্তরের কথাও বলা হয়। কিন্তু পরে তার কোনোটাই রক্ষা করা হয়নি।’

অবস্থান কর্মসূচিতে সারাদেশ থেকে আসা শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম