ইয়াবাসহ জবির কর্মচারী সমিতির প্রচার সম্পাদক গ্রেফতার

জবি প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ২১:০৪আপডেট : ০৯ মার্চ ২০২০, ২৩:০৩

ইয়াবাসহ জবির কর্মচারী সমিতির প্রচার সম্পাদক গ্রেফতার ইয়াবাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মচারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক ব্যক্তি আল-আমিন কন্ট্রোলার অফিসে কর্মরত বলে জানা গেছে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৩ পিস ইয়াবাসহ আল-আমিনকে ধরা হয়। পরে সোমবার (৯ মার্চ) তাকে উপস্থাপন করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।’

থানা সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ) বিকাল সদরঘাটের ওয়াইজঘাট মোড়ে থেকে আল-আমিনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক পবিত্র সরকার ও খালিদ। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবু সাইদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সে আর পদে থাকতে পারে না। আমরা মঙ্গলবার (১০ মার্চ) ভিসি স্যারের সঙ্গে দেখা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, ‘তার বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং আমার কাছে কোনও অভিযোগ এলে ব্যবস্থা নেবো।’

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি