বেশি দামে হ্যান্ডস্যানিটাইজার বিক্রি, তিন ওষুধের দোকানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোরট
১০ মার্চ ২০২০, ১৫:৫০আপডেট : ১০ মার্চ ২০২০, ১৫:৫৫

ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ছবি: নাসিরুল ইসলাম) বাংলাদেশে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগী শনাক্তের পর বাজারে হ্যান্ডস্যানিটাইজারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এসব কারণে ঢাকার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আশপাশে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসময় অতিরিক্ত দামে স্যানিটাইজার জাতীয় পণ্য বিক্রি করায় তিনটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলার ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএসসিসি’র অঞ্চল-১ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
মিজানুর রহমান বলেন, ‘অভিযানের শুরুতে আমরা ৪-৫ জন সাধারণ মানুষকে হ্যান্ডস্যানিটাইজার জাতীয় পণ্য কেনার জন্য পাঠাই। কিন্তু দোকানিরা তাদেরকে জানায় সেগুলো নেই। নিতে হলে দাম বেশি দিতে হবে। পরে আমরা ওই সব দোকানের গোডাউনে অভিযান শুরু করি। একপর্যায়ে প্রায় প্রতিটি দোকানে হ্যান্ডস্যানিটাইজার দেখতে পাই। পরে তিনটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা এবং বাকি দোকানগুলোকে ন্যায্য দামে সেগুলো বিক্রি করতে নির্দেশ দেই।’
এ সময় দোকানের সামনে হ্যান্ডস্যানিটাইজার রয়েছে এমন সাইনবোর্ড লিখতে নির্দেশ দেওয়া হয়। সাইনবোর্ড দেখে সাধারণ মানুষ সেগুলো কিনতে আসে এবং মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় বলে জানান মিজানুর রহমান।

/এসএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম