বঙ্গবন্ধুর জন্মদিনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০ গাছ রোপণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৯:০৭আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:১২

মাউশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন স্মরণীয় করে রাখতে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০টি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অথবা নিকটবর্তী সুবিধাজনক স্থানে ১০০টি ফলদ, বনজ, ভেষজ ও ফুলের গাছ রোপণ করবে।
এতে আরও বলা হয়েছে, ‘মুজিববর্ষে অনড় পণ—পরিবেশের সংরক্ষণ’ প্রকল্পের অংশ হিসেবে ১৭ মার্চের আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের বিষয়ে জানাতে হবে, সচেতন করতে হবে। এ ছাড়া, উপযুক্ত কর্মসূচির ভিত্তিতে একটি ডকুমেন্টারি তৈরি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে আপলোড করার কথা পরিপত্রে বলা হয়েছে।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান