সার্জিক্যাল মাস্কের দাম সর্বোচ্চ ৩০ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৯:৫৭আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:৩৯

সার্জিক্যাল মাস্কের দাম সর্বোচ্চ ৩০ টাকা দেশে করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বাজারে ফেস মাস্ক বেশি দামে বিক্রি হচ্ছে। এ অবস্থায় সার্জিক্যাল ফেস মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা বেঁধে দিলো ওষুধ প্রশাসন অধিদফতর। এর চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ মার্চ) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এর আগে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত এবং মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে ওষুধ উৎপাদনকারী, মেডিক্যাল ডিভাইস উৎপাদনকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসে ওষুধ প্রশাসন অধিদফতর।
সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, তিন লেয়ারের সার্জিক্যাল মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। অপরদিকে এসব ফেস মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, একটি ইনভয়েসে ৫০০-এর বেশি মাস্ক সরবরাহ না করতে। অন্যদিকে ৫০ এমএল প্যাকে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে এর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে।
মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘আমরা কঠিনভাবে এ বিষয়ে নজরদারি করবো। কেউ এর কোনও ব্যত্যয় করলেই ব্যবস্থা নেওয়া হবে।’

/জেএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম