ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কিনা সিদ্ধান্ত আজকের বৈঠকে

ঢাবি প্রতিনিধি
১৬ মার্চ ২০২০, ০১:৪৯আপডেট : ১৬ মার্চ ২০২০, ০১:৫৪

করোনা ভাইরাস (ফাইল ছবি)

জনসমাগম এড়িয়ে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদও (ডাকসু) এই দাবিতে উপাচার্যের কাছে আবেদন জানিয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ মার্চ) সকালে করোনা প্রতিরোধের করণীয় নিয়ে জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষদের ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় করোনা প্রতিরোধের করণীয় এবং এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। 

বিষয়টি নিয়ে ফেসবুকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েন লিখেছেন, ‘বলবো যতোটা জোরে বলা যায়। বিশ্ববিদ্যালয় বন্ধের বিকল্প নেই।’    

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিঠিতে বন্ধের কথা উল্লেখ করা হয়নি। করোনা প্রতিরোধের কথা উল্লেখ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আরও আগ থেকেই বন্ধের কথা বলে আসছি। ডাকসুর প্রতিনিধিরাও এ দাবি নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে ক্লাস নেওয়া ঠিক হবে না।’   

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘করোনা প্রতিরোধে জাতীয় পর্যায়ে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটির সঙ্গে সমন্বয়ের জন্য আমরা জরুরি সভা ডেকেছি। বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করবো।’

/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের