করোনায় পাল্টে গেছে নাগরিক জীবন

সাদ্দিফ অভি
১৯ মার্চ ২০২০, ১০:০০আপডেট : ১৯ মার্চ ২০২০, ১০:২৬

করোনায় পাল্টে গেছে নাগরিক জীবন ট্রাফিক জ্যাম, গাড়ির অনবরত হর্ন, কিংবা প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার অভ্যাস—সবই বদলে গেছে। ঢাকার চিরাচরিত চিত্র গ্রাস করেছে করোনা ভাইরাস। খুব বেশি প্রয়োজন ছাড়া পথেঘাটে মানুষ নেই। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তাই শিক্ষার্থীদেরও আনাগোনা কম। রাস্তায় গাড়ির সংখ্যাও কম। গণপরিবহনে যাত্রীও কম। সবকিছু মিলিয়ে নাগরিক জীবন পাল্টে গেছে ঢাকাবাসীর।

৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিত করতে বুধবার (১৮ মার্চ)  স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার।

করোনায় পাল্টে গেছে নাগরিক জীবন বুধবার ঢাকার রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, বেশ ফাঁকা। রাজধানীর ফার্মগেট, কাওরানবাজার, মিরপুর রোড, নিউমার্কেট, শাহবাগ এলাকায় লোক সমাগম ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট ছিল প্রায়ই জনশূন্য। দিনের বেলা সেখানে বাসচালকদের দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীর জন্য। অথচ অন্যান্য দিন যাত্রীদের লাইন লেগে থাকে এই এলাকায়।

যাত্রীর জন্য অপেক্ষমাণ ট্রাস্ট পরিবহনের চালক আফজালের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে পরিবহনে এবং রাস্তায় যাত্রী কম। তিনি জানান, স্কুল কলেজ বন্ধ, রাস্তায় মানুষ কম, বাসে যাত্রী নাই, তাই আয়ও কম।

ফার্মগেট এলাকা কোচিংপাড়া নামে খ্যাত। এই এলাকায় অনেক কোচিং সেন্টার আছে। সরকারের নির্দেশে এখন তাও বন্ধ। কয়েকটি কোচিং সেন্টারের সামনে ঘুরে দেখা যায়, সেখানে নোটিশ টাঙানো। নোটিশে লেখা—শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চালু আছে। সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষীর কাছে জানতে চাইলে তিনি বলেন, শুধু অফিস খোলা, ক্লাস বন্ধ।

করোনায় পাল্টে গেছে নাগরিক জীবন করোনা আতঙ্কে প্রভাব পড়েছে রাজধানীর নিম্ন আয়ের মানুষের ওপরে। রাজধানীতে লোক সমাগম কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাটা পড়েছে তাদের রোজকার আয়ে। পান্থপথ এলাকায় ফজলু নামক এক রিকশাচালক জানান, সকালে স্কুলের সময় থেকে প্যাসেঞ্জারের চাপ থাকলেও এখন নেই। তাই কমেছে আয়। একারণে ভাড়া নিয়ে এখন বেশি দরদাম করছেন না।

একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন ফারহান। অফিস যেতে প্রতিদিন গণপরিবহন ব্যবহার করলেও করোনার আতঙ্কে কয়েকদিন ধরে তিনি রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করছেন। তিনি বলেন, ‘স্কুল-কলেজ বন্ধ হলেও অফিস বন্ধ নেই। গণপরিবহনে এই সময় যাতায়াত করা রিস্ক। তাই কয়েকদিন ধরে বাইকে অফিসে যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকা।’

করোনায় পাল্টে গেছে নাগরিক জীবন প্রসঙ্গত, বুধবার দেশে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। এদিন নতুন করে চার জন করোনায় আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন। আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪২ জন।

/এমআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম