রাজধানী ও সিলেট থেকে ৩ জঙ্গি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২০, ১৯:৩৯আপডেট : ২০ মার্চ ২০২০, ১৯:৫০

র‌্যাবের অভিযানে গ্রেফতার তিন জঙ্গি রাজধানীর দারুস সালাম ও সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। শুক্রবার (২০ মার্চ) বিকালে র‌্যাব সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– রাজধানীর দারুসসালাম থেকে মো. মোতাহার হোসেন ওরফে  জামিল হাসান (৩৪), মো. মুরশিদুল আলম ওরফে শিহাদ ওরফে মুরশিদ (৩৩) এবং সিলেট থেকে সাইফুর রহমান (২২)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়,  র‌্যাব-৪-এর একটি দল গত ১৮ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে ১৯ মার্চ রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই তিন জঙ্গিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের অর্থ শাখার সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

/এআরআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’