বিএনপি নেতা সানাউল্লাহর জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৭:৩৫আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৩৭

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া

বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) নরসিংদী শিবপুর উপজেলা কারারচর ঈদগাহ মাঠে তার জানাজা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সানাউল্লাহ মিয়ার জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, জয়নাল আবেদিন, আকরাম হোসেন, স্থানীয় সাংসদ সদস্য এবং বিএনপি ও আওয়ামী লীগের নেতারাও সর্বস্তরের জনগণ।

এর আগে তার মৃত্যুতে শোক জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯ টায় রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতালে সানাউল্লাহ মিয়া মৃত্যুবরণ করেন। গত একাদশ জাতীয় নির্বাচনের আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম