প্রতিদিন ৫শ’ পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছে সমাজসেবা অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ২১:৫০আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:৫২

প্রতিদিন ৫শ’ পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছে সমাজসেবা অধিদফতর

করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে সমাজসেবা মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর। প্রতিদিন ৫০০ জন পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, আধা লিটার সয়াবিন তেল ও একটি সাবান দেওয়া হচ্ছে। অধিদফতরের গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও গণসংযোগ শাখার উপপরিচালক মো. সাজ্জাদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ সরকার এ দুর্যোগ মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে। দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী মানুষ এবং কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদফতর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, পথশিশু, কর্মহীন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৮ মার্চ থেকে এ কার্যক্রম চলছে। খুব শিগগিরই এ কার্যক্রম জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়গুলোর মাধ্যমে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে শনিবার (৪ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সোবহানবাগ, শুক্রাবাদ ও এর আশাপাশের এলাকার শ্রমজীবী-কর্মহীন পরিবারের মধ্যে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রম পরিচালনা করেন সমাজসেবা অধিদফতর পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু মাসুদ ও উপপরিচালক (ইউসিডি) মোহা কামরুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা মাহফুজুর রহমান, লিয়াজো অফিসার মো. নূরুল আমিন খান প্রমুখ।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের