মহাখালী বস্তিতে জীবাণুনাশক স্প্রে করলো জিয়াউর রহমান ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ১৮:৪২আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৮:৪৪

মহাখালী বস্তিতে জীবাণুনাশক স্প্রে করলো জিয়াউর রহমান ফাউন্ডেশন

ডেঙ্গু মশার উৎপাত বন্ধ করতে রাজধানীর বস্তিগুলোতে জীবাণুনাশক ওষুধ স্প্রে করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বুধবার (৮ এপ্রিল) মহাখালীর সাত তলা বস্তিতে স্প্রে করেছে সংগঠনটি। পর্যায়ক্রমে আরও ১০টি বস্তিতে জীবাণুনাশক ছিটানো হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা.ফরহাদ হালিম ডোনার।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এজানান তিনি।

ফরহাদ হালিম ডোনার জানান, ‘বস্তিতে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম পরিচালনার সার্বিক দায়িত্বে রয়েছেন কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম ও কৃষিবিদ শফিউল আলম দিদার। মহাখালী সাত তলা বস্তিতে জীবাণুনাশক স্প্রে করার সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ সানোয়ার আলম, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি  হারুন অর রশিদ, বিএনপি নেতা জসীম উদ্দিন প্রমুখ।

তিনি আরও জানান, মহাখালীর সাত তলা বস্তিতে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেডআরএফের কৃষিবিদ গ্রুপ ব্লিচিং পাউডার ও অন্যান্য জীবাণুনাশক ওষুধ পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করা হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম