করোনায় পরিবহন খাতে প্রণোদনার দাবি মালিক সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ২০:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:০১

করোনায় পরিবহন খাতে প্রণোদনার দাবি মালিক সমিতির দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা পরিবহন খাতে দৈনিক ৫০০ কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। ফলে এই সেক্টরের মজুরি ভিত্তিতে কর্মরত ৯০ লাখ শ্রমিক এখন বেকার। তাদের বাঁচাতে বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৮ এপ্রিল) সংগঠনের সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পরিবহন সেক্টরে থাকা চালক-শ্রমিকরা লকডাউনের কারণে দীর্ঘ দিন ধরে কর্মহীন। যারা দৈনিক বেতন ভিত্তিতে কাজ করে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেশের ইতিহাসের এই দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় শ্রমিক পরিবারগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানো জরুরি।

এতে আরও বলা হয়, পরিবহন সেক্টরে বন্ধ থাকলে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এই সেক্টরের মালিক-শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা দিতে সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে।

বিবৃতিতে পরিবহন খাতের কর্মহীন শ্রমিকদের বাঁচাতে পরিবহন সেক্টরের মালিকদের প্রতিও আহ্বান জানানো হয়।

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম