লকডাউনের মধ্যে বিয়ে: পরিবার পরিকল্পনা পরিদর্শক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২০, ০২:৪০আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০২:৪৭

লকডাউনের মধ্যে বিয়ে: পরিবার পরিকল্পনা পরিদর্শক বরখাস্ত
করোনারভাইরাসের প্রকোপের মধ্যে জনসমাগম করে বিয়ে করার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবিরকে। এই কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকার বিভাগের পরিচালক মো. শরিফুল ইসলামের সই করা আদেশে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবার পরিকল্পনা অধিদফতর এই সাময়িক বরখাস্তের আদেশ জারি করে।
আদেশে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবির দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে গত ৭ এপ্রিল একই উপজেলার সনমান্দি ইউনিয়নে গিয়ে বিয়ের নিমিত্তে অধিক জনসমাগম করেছেন। ওই কার্যক্রম বর্তমান আইন ও সরকারি চাকরিবিধি পরিপন্থী বিধায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

লকডাউনের মধ্যে বিয়ে: পরিবার পরিকল্পনা পরিদর্শক বরখাস্ত

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান